৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের ‘ভিন্ন’ টার্গেট হিসেব মেলাবে বাংলায়?

লোকসভা ভোটের মুখে সেই সংখ্যা পৌঁছে গেল ৩০-এ। নির্বাচনী ময়দানে যেখানে এক একটি ভোট গুরুত্বপূর্ণ সেখানে অমিত শাহ এক ধাক্কায় পাঁচটি আসন কমিয়ে দিলেন কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। গতবার বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। পাঁচ বছর পর প্রত্যাশা বাড়িয়ে মাঠে নেমেছে তারা। প্রচার চলছে জোরকদমে। কেন্দ্রীয় নেতৃত্বরা দফায় দফায় সভা করছেন বাংলা। বুধবার বালুরঘাটের সভা থেকে অমিত শাহ ৩০ টি আসনের টার্গেট দিলেন। কয়েক সপ্তাহ আগেই তিনিই ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বঙ্গ সফরে এসে ৪২-এ ৪২-এর টার্গেট দিয়েছিলেন। দুই নেতৃত্বের টার্গেট সংখ্যা ভিন্ন। শুরু হয়েছে বিস্তর আলোচনা।

৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের 'ভিন্ন' টার্গেট হিসেব মেলাবে বাংলায়?

লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) ঘোষণা হওয়ার গতকাল অর্থাৎ বুধবার (১০ এপ্রিল) প্রথম বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সমর্থনে প্রচার সারেন তিনি। সেখানেই সভা থেকে তিনি বলেন, বাংলা থেকে ৩০ টি আসন পেতে হবে বিজেপিকে। ২০১৯-এ ১৮ টি সিট থেকে বাড়িয়ে ৩০ টির বেশি আসন পেতে হবে বলেও বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কয়েক মাস আগেই শাহ বাংলায় এসে ৪২-এর মধ্যে ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। তারপর সেটা নেমে আসে ২৫-এ। লোকসভা ভোটের মুখে সেই সংখ্যা পৌঁছে গেল ৩০-এ। নির্বাচনী ময়দানে যেখানে এক একটি ভোট গুরুত্বপূর্ণ সেখানে অমিত শাহ এক ধাক্কায় পাঁচটি আসন কমিয়ে দিলেন কেন? এনিয়ে নানা রকম আলোচনা চলছে। শুরু হয়েছে বিভ্রান্তি।

৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের 'ভিন্ন' টার্গেট হিসেব মেলাবে বাংলায়?

গত মাসের শুরুতেই বঙ্গসফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা ছিল, ২০১৯ সালে বিজেপি বাংলায় ১৮ টি আসন পেয়েছিল, এবারে সেই সংখ্যা আরও বাড়াতে হবে। বঙ্গ শিবিরকে ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। সবকটি আসনেই সমানভাবে ঝাঁপানোর কথা বলেছিলেন তিনি।

৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের ‘ভিন্ন’ টার্গেট হিসেব মেলাবে বাংলায়?

৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের 'ভিন্ন' টার্গেট হিসেব মেলাবে বাংলায়?
৩৫ থেকে নেমে ৩০-এ শাহ, মোদীর লক্ষ্য ৪২, BJP নেতৃত্বের ‘ভিন্ন’ টার্গেট হিসেব মেলাবে বাংলায়?

২০১৯ সালে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ২২ টি আসন পেয়েছিল, ২০১৪ সালে তারা পেয়েছিল ৩৪ টি আসন। ২০১৪ সালে মাত্র ২ টি আসনে জয় পাওয়া বিজেপি পাঁচ বছরের ব্যবধানে ১৮ টি সিট নিজের ঝুলিতে নিতে সক্ষম হয়। সম্প্রতি প্রখ্যাত ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে তাঁর সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘২০২৪-এ তৃণমূলের থেকে ভালো ফল করতে পারে বিজেপি। এমনকি লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিয়ে বাংলায় এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে পদ্ম শিবির।’ তবে এই হিসেব মিলবে কি না তা জানা যাবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত