ফ্রি রেশন, ওষুধে ৮০ শতাংশ ছাড়, ইস্তেহারে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা বিজেপির

বিজেপির ইস্তেহারে (BJP Manifesto) জানানো হয়েছে, তৃতীয়বার ক্ষমতায় এলে বিজেপির সরকার আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের ৫ দিন আগে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ভোটে জিতলে আগামী পাঁচ বছরে কী কী করবে মোদী সরকার, তার একটি তালিকা দেওয়া হল। রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দফতর থেকে ইস্তেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কী কী প্রতিশ্রুতি দেওয়া হল?

ফ্রি রেশন, ওষুধে ৮০ শতাংশ ছাড়, ইস্তেহারে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা বিজেপির

বিজেপির ইস্তেহারে (BJP Manifesto) জানানো হয়েছে, তৃতীয়বার ক্ষমতায় এলে বিজেপির সরকার আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া হবে। ভারতকে ফুড প্রসেসিং হাব বানানো হবে, দেশে ন্যাচরাল ফার্মিংয়ে জোর দেওয়া হবে। দু কোটিরও বেশি কৃষক উপকৃত হবে। দেশে জারি থাকবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। বাড়ানো হবে ডেয়ারির সংখ্যা। নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, ভোটে জিতলে আগামী পাঁচ বছরে আরও কোটি বাড়ি তৈরি করা হবে। ফিশারি ও স্টোরেজের উন্নয়ন করবে মোদী সরকার।

ফ্রি রেশন, ওষুধে ৮০ শতাংশ ছাড়, ইস্তেহারে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা বিজেপির

জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ হারে ছাড় দেওয়া হবে। এছাড়াও বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে সস্তায় রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি তাদের ইস্তেহারে স্পষ্ট করে দিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) জিতলে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে মোদী সরকার ৩.০।

ফ্রি রেশন, ওষুধে ৮০ শতাংশ ছাড়, ইস্তেহারে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা বিজেপির

ফ্রি রেশন, ওষুধে ৮০ শতাংশ ছাড়, ইস্তেহারে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা বিজেপির

এদিন ইস্তেহার প্রকাশের সময় নরেন্দ্র মোদী বলেন, ‘জীবনযাপনের মনোন্নয়ন, কর্মসংস্থান তৈরিই বিজেপির লক্ষ্য।’ এছাড়া সংকল্প পত্রে বিজেপি দাবি করে, তৃতীয়বার ক্ষমতায় এলে বিজেপি সরকার এলে ভারতে ‘এক দেশ, এক ভোট’ কার্যকর হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত