শেষ লগ্নে পৌঁছে গিয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম দফাতেই নজির গড়ল বাংলা। দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পড়ল এ রাজ্যে। বিকেল ৫ টা পর্যন্ত বাংলার তিন আসন মিলিয়ে মোট ভোট পড়েছে গড়ে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে উত্তরবঙ্গের কোচবিহার আসনে। কোন কেন্দ্রে কত ভোট (Vote Rate in Bengal) পড়ল? কী তথ্য দিল নির্বাচন কমিশন?



আরও পড়ুন: সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?
নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ। এরমধ্যে কোচবিহারের নাটাবারিতে সবথেকে বেশি ভোট পড়েছে, ৮২.১০ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটে, ৬৮.৬৭ শতাংশ।



সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ (West Bengal)। তবে দুপুর ৩ টের প্রকাশিত তথ্যতে দেখা যায়, বাংলাকে ছাপিয়ে গিয়েছে ত্রিপুরা। বিকেল পাঁচটায় ফের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে। এই আসনে ভোটদানের হার ৬৭.২৮ শতাংশ। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট পড়েছে যথাক্রমে ৬৫.৫৪ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৬.২৩ শতাংশ।
প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত কোথায় কত?

সকাল ১১ টা পর্যন্ত গোটা দেশের ১০২ কেন্দ্রে মোট ভোটদানের হার ছিল ২৪.৫ শতাংশ। দুপুর ১ টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত দেশে মোট ভোট পড়েছিল ৯.৭ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৫০.৯৬ শতাংশ।







