দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সকাল থেকেই চড়া রোদ, ঘামে অস্বস্তি বাড়ছে, প্রখর রোদে চামড়া কার্যত পুড়ে যাচ্ছে। রেকর্ড গড়ছে তাপমাত্রা। এই অবস্থায় একটাই প্রশ্ন উঠছে কবে বৃষ্টির দেখা পাওয়া যাবে? এনিয়ে সুখবর দিল আবহাওয়া দফতর (Weather Update)। ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে। কী বলছে হাওয়া অফিস?



আরও পড়ুন: ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!
আইএমডি-র (IMDB) রিপোর্ট বলছে, আগামী সোমবার থেকেই বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর ফলে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ডে জলীয় বাষ্প ঢুকবে। এই বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই সোমবার থেকে উপকূলের আবহাওয়া পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।



উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Deaprtment) পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ চলবে। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের ৮ জেলায়- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।







