২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

Abhishek Banerjee: মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন শুরু হয় গিয়েছে। গত ১৯ তারিখ প্রথম দফায় উত্তরবঙ্গের তিন আসনে ভোট হয়েছে। আগামী ২৬ এপ্রিল দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ রয়েছে। শেষ লগ্নের প্রচার সারতে মঙ্গলবার দার্জিলিংয়ে আসেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি ও তাঁদের প্রার্থীকে আক্রমণ শানান তিনি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দিলেন তিনি?

২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

আরও পড়ুন: ‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের (Darjeeling Loksabha Election) তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিন।’ তাঁর কথায়, ‘বিজেপির হাত শক্ত করলে ২৬ তারিখই হবে আপনাদের জীবনের শেষ ভোট।’ অভিষেক বুঝিয়ে দিলেন, বিজেপিকে জেতালে কী কী বিপদ হতে পারে? স্লোগান তোলেন, ‘অনেক হয়েছে শাসন, ২৬ তারিখ বিসর্জন।’

২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?
২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে নিশানায় আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘১৫ বছর ধরে এই কেন্দ্রে (দার্জিলিং) বিজেপির সাংসদ রয়েছে। পাঁচ বছরের সুযোগ চাইব না। দুবছরের মধ্যে যদি আপনাদের চাহিদা, আশা পূরণ না করতে পারি, দুবছর পরই আবার নির্বাচন। বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন। বিজেপির প্রার্থী কোনওদিন দার্জিলিংয়ের বিপদে তাঁকে পাশে পাননি। বাড়ি দিল্লিতে, দাজিলিংয়ের মানুষের ভোট নিয়ে দিল্লিতে নেতাদের কৃতদাসত্ব করে আপনাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে। ২৬ তারিখ তাঁদের জবাব দিতে হবে।’

২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। অধিকাংশ আসনই বিজেপির ঝুলিতে যায়। একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে হতাশাই প্রাপ্তি হয়েছে শাসক দলের। তবে এই নির্বাচনে খেলা ঘোরাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় প্রচার করছেন উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে কখনও জিততে পারেনি তৃণমূল। তবে এবারে আসন দখল করতে চায় তাঁরা। তাই দার্জিলিংয়ের মানুষের কাছে তৃণমূলকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত