‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

Abhishek Banerjee: এদিন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে নিশানায় আনেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বাংলায় নির্বাচন হবে রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাটে। শেষ মুহূর্তের প্রচার চলছে। মঙ্গলবার দলীয় প্রার্থী গোপাল লামার প্রচারে দার্জিলিংয়ে জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থীকে আক্রমণ করেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূলের ‘সেনাপতি’।

'বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন', লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

আরও পড়ুন: শহীদ মিনারে এবার চাকরিহারাদের ধর্না, যোগ্যরা যেতে চাইছেন সুপ্রিম কোর্টে

এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে নিশানায় আনেন তিনি। তাঁর কথায়, ১৫ বছর ধরে এই কেন্দ্রে (দার্জিলিং) বিজেপির সাংসদ রয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিন।’ অভিষেক দাবি করে বলেন, ‘পাঁচ বছরের সুযোগ চাইব না। দুবছরের মধ্যে যদি আপনাদের চাহিদা, আশা পূরণ না করতে পারি, দুবছর পরই আবার নির্বাচন। বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন।’

'বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন', লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থীর তুলনা টেনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘গোপাল লামা দীর্ঘদিন সরকারের আধিকারিক ছিলেন। এখানকার ভূমিপুত্র, মাটির সাথে মিথে মানুষের জন্য কাজ করেছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী কোনওদিন দার্জিলিংয়ের বিপদে তাঁকে পাশে পাননি। বাড়ি দিল্লিতে, দাজিলিংয়ের মানুষের ভোট নিয়ে দিল্লিতে নেতাদের কৃতদাসত্ব করে আপনাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে। ২৬ তারিখ তাঁদের জবাব দিতে হবে।’

‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

'বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন', লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?
‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

বাংলায় সাত দফা ভোটপ্রক্রিয়া নিয়ে ফের একবার গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়, এক দফায় বা দু দফায় নির্বাচন হলে এই গরমে মানুষকে দাবদাহের শিকার হতে হত না। ২০২১-এর বিধানসভা নির্বাচনে করোনার সময় এই বাংলা বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আট দফায় নির্বাচন করেছিল। ২৪-এ যেখানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসমে এক-দু দফায় ভোট হচ্ছে। সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত পরিযায়ী পাখিরা বাংলায় এসে প্রচার করতে পারে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর