দেব-হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক, ফেলা হচ্ছে পোস্টার, কী চলছে ঘাটালে?

ঘাটালের গত দুবারের সাংসদ অভিনেতা দেবকে (TMC Candidate Dev) প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিপরীতে বিজেপি টিকিট দিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে (BJP Candidate Hiran Chatterjee)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গরমের দাবদাহের মধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। গত শুক্রবারই প্রথম দফার ভোট শেষ হয়েছে। এই ভোটপর্বের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র। তৃণমূলের তারকা প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরণের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা দেখতে মুখিয়ে সাধারণ মানুষও। কিন্তু সেই কেন্দ্রেই এবার ভোট বয়কটের (Vote Boycott) ডাক। হঠাৎ কী হল ঘাটালবাসীর?

দেব-হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক, ফেলা হচ্ছে পোস্টার, কী চলছে ঘাটালে?

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিজেপির অমিত মালব্যর বিরুদ্ধে FIR করল তৃণমূল

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ব্লকের খুকুড়দহ প্রধানত কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় প্রায় তিন বছর ধরে আরএলআই প্রকল্প নির্মাণ বন্ধ পড়ে রয়েছে। এই প্রকল্প চালু হলে কম খরচে জল নিয়ে চাষ করতে পারবে কৃষকরা। অভিযোগ, প্রকল্প বন্ধ থাকায় একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তাই এবার নিজেদের দাবি পূরণ করতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। তাঁদের কথায়, দীর্ঘ সময় আগেই প্রকল্প চালু করার দাবিতে পথ অবরোধে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। সেইসময় দাসপুর পঞ্চায়েত সমিতির সুনীল ভৌমিক, বিধায়ক মমতা ভুঁইয়া সহ প্রশাসনের প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে শীঘ্রই এই প্রকল্প চালু হয়ে যাবে। কিন্তু বছর ঘুরলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি।

দেব-হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক, ফেলা হচ্ছে পোস্টার, কী চলছে ঘাটালে?
দেব-হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক, ফেলা হচ্ছে পোস্টার, কী চলছে ঘাটালে?

কৃষকরদের অভিযোগ, ‘প্রকল্প বন্ধ থাকায় চাষের জন্য চড়া দামে জল কিনতে হয়। তাঁরা প্রশ্ন তোলেন, ‘ হাজার হাজার টাকা দিয়ে জল কিনে চাষ করতে হচ্ছে। সুবিধা থেকে বঞ্চিত হয়ে কেন নির্বাচনে অংশ নেবেন?’ তাঁরা আরও জানান, ‘আমরা বছরে বর্ষায় একবার চাষ করি। সেখানেও প্রশাসন কৃষকদের জন্য কোনও ব্যবস্থাই নেয়নি। তাই এবারে আমরা সকলে ভোট বয়কটের ডাক দিয়েছি।’

দেব-হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক, ফেলা হচ্ছে পোস্টার, কী চলছে ঘাটালে?

দেব-হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক, ফেলা হচ্ছে পোস্টার, কী চলছে ঘাটালে?

উল্লেখ্য, ঘাটালের গত দুবারের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে (TMC Candidate Dev) প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিপরীতে বিজেপি টিকিট দিয়েছে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে (BJP Candidate Hiran Chatterjee)। দেব-হিরণের দ্বৈরথ কারও অজানা নয়। দুর্নীতি ইস্যুতে বারবার দেবকে আক্রমণ শানিয়েছেন হিরণ। এই নির্বাচনে তৃণমূলের হাতিয়ার ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন, এই প্রকল্পের খরচ বহন করবে রাজ্য সরকার। এই প্রতিশ্রুতিতেই রাজনীতিতে থেকে গিয়েছেন দেব। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটালে লোকসভা নির্বাচন রয়েছে। এরইমধ্যে কৃষকরা ভোট বয়কটের ডাক দিয়েছেন ঘাটালের বাসিন্দাদের একাংশ। তবে শেষ পর্যন্ত ফল কী হয়, জয়ের হাসি কে হাসবেন তা জানা যাবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন