মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিজেপির অমিত মালব্যর বিরুদ্ধে FIR করল তৃণমূল

Amit Malviya: নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল। তাদের অভিযোগ, অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন, তাতে প্রতিটি মহিলা অপমানিত হয়েছেন।

আরও পড়ুন: বাংলাজুড়ে তাপপ্রবাহের জ্বালা, নতুন সপ্তাহেই আবহাওয়ার খেলা ঘুরবে, কোন কোন জেলায় বৃষ্টি?

mamata 8

এর প্রেক্ষিতেই রবিবার গড়িয়াহাট থানায় এফআইআর করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত শুক্রবার বিকেল এক্স হ্যান্ডলে একটি টুইট করে অমিত দাবি করেছিলেন, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মমতা।

amit1

নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। থানায় অভিযোগ পত্রে লেখা হয়,” অভিযুক্ত (অমিত) তাঁর এক্স পোস্টে দাবি করেছেন,

মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিজেপির অমিত মালব্যর বিরুদ্ধে FIR করল তৃণমূল

chandrima

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার চেষ্টা”। এই অভিযোগ জানিয়ে বিজেপি নেতা অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারায় পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত