দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

Loksabha Election: সকাল ৯ টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৫০.৯৬ শতাংশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ লগ্নে এসে পৌঁছেছে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটদান (Loksabha Election Vote Rate) পর্ব। বাংলার ৩ আসনে নির্বাচন চলছে। সাধারণ মানুষ সক্রিয় ভূমিকা নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট কত শতাংশ ভোট পড়ল?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

আরও পড়ুন: কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে। এই আসনে ভোটদানের হার ৬৭.২৮ শতাংশ। পিছিয়ে নেই বাকি দুই কেন্দ্রও। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট পড়েছে যথাক্রমে ৬৫.৫৪ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৬.২৩ শতাংশ।

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ১ টা পর্যন্ত গোটা দেশের ১০২ টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৯.৯ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে ত্রিপুরায়। এই রাজ্যে ভোটদানের হার ৬৮.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া, বিহারে ভোট পড়েছে ৩৯.৭ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৩.৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৪৭.৪ শতাংশ, মণিপুরে ৬৩ শতাংশ।

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

সকাল ১১ টা পর্যন্ত গোটা দেশের ১০২ কেন্দ্রে মোট ভোটদানের হার ছিল ২৪.৫ শতাংশ। দুপুর ১ টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত দেশে মোট ভোট পড়েছিল ৯.৭ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৫০.৯৬ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর