একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে জনসভা করলেন তিনি।
আরও পড়ুন: ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?
প্রত্যেক নির্বাচনের আগেই বিভিন্ন সংবাদসংস্থা বা গবেষকেরা একটি করে সমীক্ষা প্রকাশ করে থাকেন। যেখানে কোন দল কত আসন পাবে তার একটা পূর্বাভাস দেওয়া হয়। অন্যথা হয়নি এবারেও। বেশিরভাগ সমীক্ষাই বলেছে, এবারের লোকসভায় জিতবে বিজেপি। আসনও পাবে ৩০০-এর বেশি। এই সমীক্ষার প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিল।

তৃণমূল সুপ্রিমো বলেন, “লক্ষ লক্ষ টাকা দিয়ে এই সব সমীক্ষা করে বিজেপি। এবার বিজেপি ২০০ আসনও পাবে না। আপনারা কান দেবেন না। সব সমীক্ষা ভুয়ো। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।”

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার
একই সঙ্গে সিপিআইএম-কংগ্রেসকে নিশানায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএম-কংগ্রেস এখানে বিজেপি করে। কেউ কেউ বলছে, আমরা ইন্ডিয়া, আমাদের ভোট দিন। ইন্ডিয়া এখানে নেই, ওটা দিল্লির। আমিই তৈরি করেছি। কংগ্রেস, সিপিএম এখানে ইন্ডিয়া নয়। ওরা বিজেপি করে। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। একটা ভোটও দেবেন না।”




