প্রথম দফার ভোটপর্বে ভোটদানের নিরিখে গোটা দেশের মধ্যে বাংলা এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী সকাল ৯ টা থেকেই পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোট পড়ছে। দুপুর ১ টা পর্যন্ত বাংলার তিন আসনে মোট ভোট পড়েছে ৫১ শতাংশ। কোন আসনে কত ভোট (Vote rate in Bengal) পড়েছে?

আরও পড়ুন: ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!
সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের (Vote Rate) হারে এগিয়ে ছিল বাংলা। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হারে পশ্চিমবঙ্গকে (West Bengal) ছাপিয়ে এগিয়ে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা। এই রাজ্যে ভোট পড়েছে ৫৩.০৪ শতাংশ। বাংলার তিন আসনে (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার) দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫০.৯৬ শতাংশ। এরমধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে আলিপুরদুয়ারে (৫১.৫৮ শতাংশ)। কোচবিহারে ভোট পড়েছে ৫০.৬৯ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫০.৬৫ শতাংশ।

বিধানসভা মোতাবেক সবথেকে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে (৫৪.৬৮ শতাংশ) এবং সবথেকে কম ভোট পড়েছে মেখলিগঞ্জে (৪২.৭ শতাংশ)। সকাল ১১ টা পর্যন্ত গোটা দেশের ১০২ কেন্দ্রে মোট ভোটদানের হার ছিল ২৪.৫ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত দেশে মোট ভোট পড়েছিল ৯.৭ শতাংশ।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

এদিকে সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।



