আষাঢ় শেষেও অস্বস্তিকর গরম দক্ষিণে, বৃষ্টিতে ভিজবে উত্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আষাঢ় মাসের আজ ২৫ তারিখ। অথচ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখলে কে বলবে এটা আষাঢ় মাস! ছোটবেলার বইয়ে লেখা থাকত, আষাঢ় শ্রাবণ মানেই বর্ষা। কিন্তু এখন সব কিছুরই উলাটপুরাণ। সব ঋতুরই দেখা মিলছে দেরীতে, শুধু গরমের রাজত্ব আজও অটুট। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবারেও অস্বস্তিকর গরম জারি থাকবে দক্ষিণে, তবে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ।

আরও পড়ুন: ৪০ বছরের রেকর্ড ভেঙে মুষলধারে বৃষ্টি, নজির গড়ল দিল্লির বন্যা

মাঝে কিছুদিন বৃষ্টিতে মুখে হাসি ফুটেছিল শহরবাসীর। তারপর যেন হঠাৎ করেই উধাও বৃষ্টি। বিকেলের দিকে কালো মেঘ করে আসলেও জলের ফোঁটা মাটিতে পড়ছে না। এবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মেঘ করে এলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। অন্যদিকে, বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই ৫ জেলায় আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  আষাঢ় শেষেও অস্বস্তিকর গরম দক্ষিণে, বৃষ্টিতে ভিজবে উত্তর

পশ্চিমবঙ্গে বৃষ্টির আকাল হলেও আগামী তিন থেকে পাঁচদিন দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরেই দিল্লিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ৪০ বছরেও এমন বৃষ্টি দেখেনি রাজধানীবাসী।

  আষাঢ় শেষেও অস্বস্তিকর গরম দক্ষিণে, বৃষ্টিতে ভিজবে উত্তর

  আষাঢ় শেষেও অস্বস্তিকর গরম দক্ষিণে, বৃষ্টিতে ভিজবে উত্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত