HomeTagsNorth Bengal

North Bengal

ভরা মাঘে ফের শীতের ইনিংস শুরু, আবহাওয়ার বড় আপডেট

যারা গরমের দিনগুলোতে বেশি অভ্যস্ত, তাদের জন্য শীতের অনুভূতি কিছুটা অসুবিধাজনক হতে পারে। তবে শীতের এই নতুন ইনিংসে মানুষের পাশাপাশি প্রকৃতিও এক নতুন রূপে সাজবে। সারা বাংলা জুড়ে এই শীতের আমেজ উপভোগ করতে পারবেন সবাই।

উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, আর্তজনদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মমতা

দক্ষিণবঙ্গের পর বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক পাহাড়ি এলাকায় ভূমিধস। বিপর্যস্ত জনজীবন। রবিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক সারলেন তিনি।

প্রবল বৃষ্টির জেরে ভূমিধস, বিপর্যস্ত জনজীবন, উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকায় নেমেছে ভূমিধস। যার জেরে বিপর্যস্ত জনজীবন। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিস্থিতি আরও খারাপ হচ্ছে উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন

আলিপুরদুয়ার- ১ ব্লকের শিসামারা নদী নিয়ে ক্রমেই বাড়ছে চিন্তা। গত কয়েক দিনে শিসামারা নদী বাঁধের প্রায় আড়াইশো মিটার অংশ ভেঙে গিয়েছে। ওই অংশ দিয়েই নদীর জল এলাকায় ঢুকতে শুরু করেছে। দিনহাটার মাতালহাটে বুড়া ধরলা নদীর জল বেড়ে ভেসেছে নদী সংলগ্ন গ্রাম। গরম নদীর জল বেড়ে যাওয়ায় ফলে আলিপুরদুয়ার-১ ব্লকের মধ্য বায়রাগুড়ি এলাকাতে বেশ কিছু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইশগুড়ি ও পাখিহাগা গ্রামেও বহু মানুষ জলবন্দি।

বিমান-বিভ্রাট কাটিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রেল দুর্ঘটনায় আহতদের

ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সোমবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত বহু।

হাইভোল্টেজ নির্বাচনী প্রচার বাংলায়, একইদিনে উত্তরবঙ্গে মোদী-মমতা-অভিষেক

মঙ্গলবার বালুরঘাট ও রায়গঞ্জে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা ‘পুড়বে’ গরমে?

বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সপ্তাহজুড়ে গরম হাওয়া ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে।

Trending Now