দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা ‘পুড়বে’ গরমে?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গোটা সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৈশাখের শুরুতেই খেলা দেখাচ্ছে গ্রীষ্মকাল। চড়া রোদ ও অস্বস্তিকর গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই দহন জ্বালা আগামী কয়েকদিন থাকবে বলেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গোটা সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? বৃষ্টির সম্ভাবনা আছে কী?

দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা 'পুড়বে' গরমে?

আরও পড়ুন: প্রথমে তল্লাশি তারপর ট্রায়ালে বাধা, কপ্টার-বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

আলিপুর আবহাওয়া দফতর (Weather Deaprtment) জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সপ্তাহজুড়ে গরম হাওয়া ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। লু বইতে পারে। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা 'পুড়বে' গরমে?

সপ্তাহ শেষে কলকাতা (Kolkata) সহ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া থাকবে শুকনো, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির ঘরে পৌঁছাবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা ‘পুড়বে’ গরমে?

দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা 'পুড়বে' গরমে?

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও আবহাওয়া গরম থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী দুদিনে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরের জেলাগুলিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত