Delhi Rain: ৪০ বছরের রেকর্ড ভেঙে মুষলধারে বৃষ্টি, নজির গড়ল দিল্লির বন্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা কয়েক ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি রাজধানী দিল্লিতে। সমস্ত জায়গায় জলমগ্ন, প্রায় সব রাস্তাই প্রবল বর্ষণে ডুবে গিয়েছে। ঘর বাড়িতে ঢুকে গিয়েছে জল। ব্যাহত হয়েছে জলজীবন। গত শুক্রবার থেকে লাগাতার বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ জুলাই, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

শনিবারও হয়েছে প্রবল বর্ষণ। প্রায় ১৫ টিরও বেশী বাড়ি ভেঙ্গে গিয়েছে। মৃত্যু হয়েছে ২ জওয়ানেরও। দিল্লিতে রাতারাতি তাপমাত্রার পারদ বেশ অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া বিদদের মতে গত ৪০ বছরে দিল্লিতে এরকম বৃষ্টি দেখা যায়নি। গত কয়েকদিনে দিল্লিতে প্রায় ১২৬.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

gfhjjkkjl

আবহাওয়াবিদদের আগাম সতর্কবার্তা ছিল। শনিবার জারি করা হয়েছিল লাল সতর্কবার্তা। তার পাশাপাশি রবিবার জারি করা হয়েছিল হলুদ সতর্কবার্তা। অন্যান্য বছরে জুলাইমাসে সাধারণত ২০৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়। তবে এইবছর সেই রেকর্ড পেরিয়ে গেছে। এই বছর জুলাই ইতিহাসে নজির গড়ল। এই বছর বৃষ্টি হয়েছে জুলাইতেই প্রায় ১৬৪.১ মিলিমিটার।

৪০ বছরের রেকর্ড ভেঙে মুষলধারে বৃষ্টি, ধসে ভেঙে পড়েছে ১৫টি বাড়ি 

yguuuiদিল্লিতে বৃষ্টির জেরে প্রায় বহু বাড়িতে ধস পড়েছে। তার জেরে মৃত্যু ঘটেছে এখনও পর্যন্ত প্রায় তিন জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। যে ১৫ টি বাড়িতে বৃষ্টির জেরে ভেঙ্গে পড়েছিল সবকটিই বিলাসবহুল বলে চিহ্নিত করা হয়েছে। তার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িও চাপা পড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত