নজরবন্দি ব্যুরো: বর্ষার আগমণ ঘটলেও গরমের দাপট এখনও কাটেনি। যদিওবা গতকাল রাত থেকেই বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। আজও সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। বৃষ্টির ও দেখা মিলেছে বহু জায়গায়। আবহাওয়ায় দফতর জানাচ্ছে, আজ দফায় দফায় রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত হবে। ঝোড়ো হাওয়াও বইবে কোথাও কোথাও। এপ্রসঙ্গে হওয়া অফিসের পক্ষ থেকে
সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ব্যর্থ সবাই, কিন্তু বলির পাঁঠা কেন শুধু পূজারা? বিস্ফোরক গাভাসকর


জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও দক্ষিণের সব জেলাতেও আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এদিকে ঝড় জলে ভাসবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াও।

হওয়া অফিস আরও জানিয়েছে, আগামিকালও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির দেখা মিলবে। তবে এদিকে, উত্তরবঙ্গের আট জেলাতেও বৃষ্টি হতে পারে। যদিওবা রবিবার থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।



জানা গিয়েছে, বাংলা জুড়ে বৃষ্টি জারি থাকবে ২৮ তারিখও। আগামী ২৮ তারিখ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে। তাছাড়াও উত্তরের দিকে জেলা গুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।
বাংলায় ভারী বর্ষণের সতর্কতা জারি, সকাল থেকেই আকাশের মুখ ভার








