নজরবন্দি ব্যুরো: ভারতীয় দলের নির্বাচকদের উপরে চটলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পাননি চেতেশ্বর পূজারা।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা করল বোর্ড, অধিনায়ক রোহিত


বলা যেতে পারে পূজারাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। সেই কারণেই ভারতীয় দলের নির্বাচকদের একহাত নিয়েছেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘সবার ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা কেন করা হল পূজারাকে? ভারতীয় ক্রিকেটের একজন অনুগত সেবক পূজারা। অত্যন্ত শান্ত এবং ধীর স্থির।

কিন্তু একাধিক প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ অনুগামী পূজারার না থাকাতেই কি ওকে বাদ দেওয়া হল? এটা বোঝার অতীত’। তিনি নির্বাচকদের দিকে প্রশ্ন তুলে বলেন, ‘পূজারাকে বাদ দেওয়ার কারণ কী? বাকিরা যারা ব্যর্থ হয়েছে, তাদেরই বা দলের রাখার কারণ কী? আমি কারণ বলতে পারব না। কারণ দলগঠনের পরে নির্বাচকরা সাংবাদিক বৈঠক করেন না। তাঁদের প্রশ্নও করা হয় না’।



গাভাসকর পুজারার বয়স নিয়ে বলতে গিয়ে বলেন, ‘হ্যাঁ, সে কাউন্টি ক্রিকেট খেলছে। তিনি প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছেন, তাই তিনি জানেন এটি কী। মানুষ চল্লিশ বা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। এতে কোনও ভুল নেই কারণ তারা সকলেই খুব ফিট। যতক্ষণ আপনি রান করছেন এবং উইকেট নিচ্ছেন, আমি মনে করি না বয়স একটি ফ্যাক্টর হওয়া উচিত।’
ব্যর্থ সবাই, কিন্তু বলির পাঁঠা কেন শুধু পূজারা? বিস্ফোরক গাভাসকর

সেই সঙ্গে তাঁর কথায়, ‘স্পষ্টভাবে, শুধুমাত্র একজনকেই টার্গেট করা হয়েছে কিন্তু অন্যরাও তো ব্যর্থ হয়েছিলেন। আমার কাছে ব্যাটিং ব্যর্থ হয়েছে। অজিঙ্কা রাহানে ছাড়া অবশ্যই, উভয় ইনিংসেই তিনি ৮৯ এবং ৪৬ রান করেছিলেন, সত্যিই করে আর অন্য কেউ রান পাননি।’ তিনি আরও বলেন, ‘তাহলে কেন তাঁকে বাদ দেওয়া হল? কেন তাঁকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানানো হচ্ছে?







