নজরবন্দি ব্যুরো: একাধিক চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI ও টেস্ট ম্যচের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল ভারত। প্রত্যাশামতই এই সিরিজে অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া একাধিক পুরনো নতুন মুখকে সুযোগ দিয়েছে দল।
আরও পড়ুন: নির্বাচক প্রধান শেহওয়াগ? কী হতে চলেছে নিজেই জানালেন বিরু


পাঁচদিনের ক্রিকেটে সহ-অধিনায়ক অডিঙ্ক রাহানে। বাদ পড়েছেন পূজারা। দলে নেই উমেশ যাদব, মহম্মদ শামিও। সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দলে বদলের কথা বলেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ় সফরেই সেই বদল দেখা যাচ্ছে।

ভারতীয় টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষন (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা করল বোর্ড, অধিনায়ক রোহিত

এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।








