নজরবন্দি ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ভারতীয় দলের মুখ্য নির্বাচক পদের জন্য তাঁর নাম প্রবলভাবেই ভাসছিল, কিন্তু এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন বীরেন্দ্র শেহওয়াগ। চেতন শর্মার চেয়ারে বসার জন্য তাঁর কাছে সরকারিভাবে বোর্ডের পক্ষ থেকে যে কোনও রকম প্রস্তাব আসেনি, তা জানিয়ে দিলেন বীরু।
আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক বিদেশ মন্ত্রকের, তৈরি হল অনিশ্চয়তা


চেতন শর্মার পদত্যাগের পর ছয় মাস কেটে গিয়েছে। কিন্তু সেই পদ ফাঁকাই রয়েছে। তাঁর পরিবর্তে দেশের প্রাক্তন ক্রিকেটার শিব সুন্দর দাস অন্তর্বর্তী চিফ সিলেক্টর হিসেবে কাজ করছেন। বিসিসিআই-এর বাকি নির্বাচকরা হলেন, এস শরৎ (দক্ষিণাঞ্চল), সু্ব্রত বন্দ্যোপাধ্যায় (মধ্যাঞ্চল) এবং সলিল আঙ্কোলা (পশ্চিমাঞ্চল)।

প্রধান নির্বাচক হওয়ার জন্য এই মুহূর্তে হাওয়ায় প্রবল ভাবে ভাসছে বীরেন্দ্র শেহওয়াগের নাম। কারণ এবার বোর্ড চাইছে এক বড় মুখ। এমনিতেই নির্বাচক হতে গেলে প্রার্থীকে সাতটা টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।



অথবা ১০টি ওয়ানডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এই গুলি সবটাই অনেক বেশি করে আছে বিরুর। ভারতের প্রাক্তন ওপেনার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছেন। তারপর থেকে তাঁকে কোনও প্রশাসনিক পদে দেখা যায়নি।
নির্বাচক প্রধান শেহওয়াগ? কী হতে চলেছে নিজেই জানালেন বিরু

সংবাদসংস্থা পিটিআই এক রিপোর্ট পেশ করেছে, সেখানে বলা হচ্ছে যে, বিসিসিআই যে, পারিশ্রমিকের প্রস্তাব দেবে শেহওয়াগকে। তা প্রাক্তন মহারথীর পছন্দ নাও হতে পারে! তবে শেহওয়াগ বলেছেন তাঁর কাছে সে রকম কোন প্রস্তাব আসেনি। তবে তিনি এই কথাও বললেন নি যে তিনি নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসতে রাজি নন। তাই সব মিলিয়ে এখনও সেই ঘটনা ঘটতে পারে যে বিরু হয়তো হচ্ছেন নির্বাচক প্রধান।







