World Cup23: বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক বিদেশ মন্ত্রকের, তৈরি হল অনিশ্চয়তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপ খেলতে ‘হাইব্রিড মডেল’-এ রাজি হওয়ার জন্যে ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। পাকিস্তান বোর্ড জানিয়েছে, তাদের ইচ্ছের উপর কিছুই নির্ভর করছে না।

আরও পড়ুন: ক্রীড়া ময়দানে হাতেখড়ি হল সঞ্জয় দত্তের, ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দলের মালিক হলেন বলিউড স্টার

যদি পাকিস্তান সরকার ছাড়পত্র দেয় তবেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারবে। আর এই অনিশ্চয়তাকে আরও গভীর করল পাক বিদেশ মন্ত্রক। ফলে বিশ্বকাপকে বাবররা ভারতে খেলতে আসবে কিনা তাই নিয়ে নতুন জল্পনা তৈরি হল।

11 18
বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক বিদেশ মন্ত্রকের, তৈরি হল অনিশ্চয়তা

কারণ পাক বিদেশমন্ত্রক জানিয়ে দিল, নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলে বাবর আজমদের ভারতে খেলতে আসার অনুমতি দেওয়া হবে না। এক বিবৃতি দিয়ে পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁরা আসন্ন সাংহাই কোঅপারেশন (SCO) বৈঠকে যোগ দেবে।

13 17

সেই বৈঠকে বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সবরকমভাবে নিশ্চিত হলেই একমাত্র পিসিবিকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। নতুবা নয়। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে, পাকিস্তান শুধুই বিসিসিআইয়ের উপর চাপ বাড়াতে চাইছে। বিশ্বকাপে খেলতে না এলে আখেরে ক্ষতি বাবর আজমদেরই।

বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক বিদেশ মন্ত্রকের, তৈরি হল অনিশ্চয়তা

10 16

তাছাড়া আর্থিক যে চাপ পিসিবির উপর পড়বে সেটাও তাঁরা সামলাতে পারবে না। কিন্তু সেই সব সমস্যা কে তুচ্ছে করে পিসিবি-র হবু প্রধান জাকা আশরফ হাইব্রিড মডেল নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন