নজরবন্দি ব্যুরো: শাহরুখ খান, প্রীতি জিন্টার পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন আরও এক বলিউড তারকা। জিম্বাবোয়েতে শুরু হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল। তার একটি দল কিনেছেন সঞ্জয় দত্ত ।
আরও পড়ুন: লর্ডসে সৌরভের দাদাগিরি! আজকের দিনেই অভিষেক ম্যাচে শতরান করেন মহারাজ
প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে জিম অ্যাফ্রো টি-টেন লিগ । সঞ্জয়ের দলের নাম ‘হারারে হ্যারিকেনস’। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে জিম আফ্রো টি১০ ক্রিকেট টুর্নামেন্ট। হারারেতে আগামী ২৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ।

এরিস গ্রুপ অফ কোম্পানির সিইও সোহন রায়ের সঙ্গে যৌথভাবে টাকা ঢেলেছেন বলিউড অভিনেতা। উল্লেখ্য, এই প্রথম ক্রীড়া ময়দানে নাম লেখালেন সঞ্জয় দত্ত। জিম্বাবোয়েতে এই প্রথম বার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে।
ক্রীড়া ময়দানে হাতেখড়ি হল সঞ্জয় দত্তের, ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দলের মালিক হলেন বলিউড স্টার

হারারে ছাড়া বাকি দলগুলি হল ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। অর্থাৎ পাঁচটি দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটি শহরের দল রয়েছে। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফ্ট রয়েছে।




