ফের বাবা হচ্ছেন ধোনি? স্ত্রী সাক্ষীর পোস্ট ঘিরে জোর জল্পনা

MS Dhoni: অধিনায়ক ঋতুরাজ করেন ৯৮ রান। শেষের দিকে নেমে মাহি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে গ্যালারিতে বসে তর সইছিল না সাক্ষী ধোনির। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী চেন্নাইয়ের ক্রিকেটারদের কাছে আর্জি জানান তাড়াতাড়ি খেলা শেষ করতে। কারণ, বাচ্চার জন্মানোর সময় কাছে এসে পড়েছে।

আরও পড়ুন: ফের বঙ্গে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

ms2 4

এই কথা লিখে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। তার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সাক্ষী লিখেছেন, “চেন্নাই টিম, তাড়াতাড়ি খেলা শেষ করো। ‘বেবি’ আসতে চলেছে। পিসি অনুরোধ করছে।” তার পরেই শুরু হয় গুঞ্জন। ঠিক কী বোঝাতে চাইলেন সাক্ষী? তাহলে কি ফের বাবা হতে চলেছেন মাহি?

sakkhi

ম্যাচ যদিও তাড়াতাড়ি শেষ করে ফেলেন ধোনিরা। প্রথমে ব্যাট করে চেন্নাই ২১২ রান তোলে। অধিনায়ক ঋতুরাজ করেন ৯৮ রান। শেষের দিকে নেমে মাহি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

ফের বাবা হচ্ছেন ধোনি? স্ত্রী সাক্ষীর পোস্ট ঘিরে জোর জল্পনা

ms1 3

জবাবে ১৯ ওভারের মধ্যেই মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। সাক্ষীর অনুরোধেই কি দ্রুত জয় চেন্নাই শিবিরের? তবে পরিবারের কার সন্তানের জন্ম হতে চলেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন