ফাঁস হল গোপন তথ্য, হার্দিককে বিশ্বকাপের দলেই চাননি আগারকার-রোহিত

Rohit |Sharma: ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন রোহিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যত দিন যাচ্ছে, পরিস্থিতি যেন আরও খারাপ হচ্ছে। নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিতর্ক প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠছে। রোহিত শর্মা -হার্দিক পান্ডিয়া ইস্যুতে এবার আরও একটি খবর বেরিয়ে এল। আসন্ন টি-টােয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন বঢোদরার অলরাউন্ডার।

আরও পড়ুন: হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

ফাঁস হল গোপন তথ্য, হার্দিককে বিশ্বকাপের দলেই চাননি আগারকার-রোহিত
ফাঁস হল গোপন তথ্য, হার্দিককে বিশ্বকাপের দলেই চাননি আগারকার-রোহিত

জানা যাচ্ছে যে রোহিত শর্মা ও নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর নাকি দলেই নিতে চাননি হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপেই নাকি হার্দিককে বিশ্বকাপের দলে রাখতে বাধ্য হয়েছেন তাঁরা। ক্ষুব্ধ রোহিত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন বলেও খবর।

hardik3

IPL-এর আগে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক। রোহিতের সমর্থক থেকে সুরু করে প্রাক্তন ক্রিকেটার অনেকেই খুশি হতে পারেননি। দুই তারকার মধ্যে মাঝেও সম্পর্ক ঠিকঠাক নেই বলে দাবি অনেকের। KKR-এর বিরুদ্ধে ম্যাচের আগে অভিষেক নায়ারকে বলা হার্দিকের কথাগুলো সেটারই ছাপ বলে মনে করছেন অনেকে।

ফাঁস হল গোপন তথ্য, হার্দিককে বিশ্বকাপের দলেই চাননি আগারকার-রোহিত

hardik2 1

অন্যদিকে ম্যাচের মাঝে দলকে ছেড়ে রোহিতকে দেখা গিয়েছে KKR কোচদের সঙ্গে কথা বলছেন। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক ঘোষণা করা হতে পারে হার্দিককে। সহ-অধিনায়ক করা হতে পারে সূর্যকুমার যাদবকে। হার্দিকের নেতৃত্বে রোহিত খেলতে রাজি নন বলে বিসিসিআই সূত্রে খবর। তাই তিনি ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন রোহিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত