হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

IPL24: মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির ভারতীয় ক্রিকেটারেরা কেউই নাকি হার্দিককে মানছেন না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মরশুমের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করায় অসন্তুষ্ট ছিলেন ভক্তরা। টানা ম্যাচ হেরে ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে তারা। যার ফলে দলের অন্দরেও বিতর্ক অব্যাহত। এমনকি হার্দিক আর রোহিত নেটে একসঙ্গে থাকছেন না বলেই খবর।

আরও পড়ুন: চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

hardik1

এক প্রথম শ্রেণীর স্পোর্টস চ্যানেলের খবর অনুযায়ী, ওয়াংখেড়েতে ব্যাটিং অনুশীলনের পর মাঠের ধারে বসে সূর্যকুমার এবং তিলক বর্মার সঙ্গে কথা বলছিলেন রোহিত। সে সময় নেটে অনুশীলন করতে যাচ্ছিলেন হার্দিক। তাঁকে দেখেই রোহিত সেখান থেকে উঠে মাঠের অন্য দিকে চলে যান।

hardik2

তাঁর সঙ্গে সূর্যকুমার এবং তিলকও উঠে যান। এই ঘটনার পর মুম্বই শিবিরের পরিবেশ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শোনা যাচ্ছে, মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির ভারতীয় ক্রিকেটারেরা কেউই নাকি হার্দিককে মানছেন না।

হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

rohit 3

তাঁরা সকলে রয়েছেন রোহিতের সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের কয়েক জন শুধু হার্দিকের পাশে রয়েছেন। আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে। ইডেনেও একই ঘটনা ঘটেছে বলেই জানা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত