ফের বঙ্গে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

Narendra Modi: ২০১৯ লোকসভা ভোটের তুলনায় বাংলা থেকে চব্বিশের নির্বাচনে বেশি আসন পাওয়াকে পাখির চোখ করেছে বিজেপি ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের বঙ্গে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি । আগামী ৩ মে কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করার কথা নরেন্দ্র মোদির। এর আগে গত ২৬ এপ্রিল মালদায় সভা করেছিলেন নরেন্দ্র মোদি । নিয়োগ দুর্নীতি নিয়ে সেদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: তাপপ্রবাহ চলবে, আরও বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

modi2

২০১৯ লোকসভা ভোটের তুলনায় বাংলা থেকে চব্বিশের নির্বাচনে বেশি আসন পাওয়াকে পাখির চোখ করেছে বিজেপি । সেই লক্ষ্যে লাগাতার বঙ্গে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। ইতিমধ্যে বাংলায় বেশ কয়েকটি জনসভা করে গিয়েছেন মোদি।

modi3

কখনও বাংলায় বক্তৃতা শুরু করে, আবার কখনও মনীষীদের কথা বলে প্রধানমন্ত্রী বঙ্গবাসীর মন জয়ের চেষ্টা করেছেন। পাশাপাশি তৃণমূল বিরোধী হাতিয়ারগুলিতে আরও শান দিয়েছেন। আগামী ৩ মে, শুক্রবার মোদি একইদিনে তিনটি জনসভা করবেন কৃষ্ণনগর, বোলপুর ও বর্ধমান পূর্বে।

ফের বঙ্গে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

modi1 3

উল্লেখ্য, তিনটি কেন্দ্রেই বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষত কৃষ্ণনগর রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র। তাই দক্ষিণবঙ্গে প্রচারের শুরু সেখান থেকেই করতে চান প্রধানমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত