তাপপ্রবাহ চলবে, আরও বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather: আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গরমে নাজেহাল সাধারণ মানুষ। হু হু করে বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। রাতের বেলাও স্বস্তি নেই। এই সময় বৃষ্টির আশায় দিন গুনছে বঙ্গবাসী। কী বলছে হাওয়া অফিস? রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কি? উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আজ, সোমবার, সপ্তাহের প্রথম দিনে কোনও জেলা ভিজতে পারে!

আরও পড়ুন: ভোট চাইতে নয়, অনুমতি নিতে এসেছি, ডায়মন্ডের সভা থেকে কেন এমন বললেন অভিষেক?

weather1 3

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার দক্ষিণের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকবে। বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে।

weather3

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। শনিবার অর্থাৎ গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। দিনে-রাতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

তাপপ্রবাহ চলবে, আরও বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

weather2 6

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর