ফের শাস্ত্রীই কী ভারতীয় দলের কোচ হচ্ছেন? অশ্বিনকে যা বললেন রবি

Ravi Shastri: আমি ভারতীয় ক্রিকেটের উঠতি তরুণ প্রতিভাদের দেখে আপ্লুত। ওদের সাহায্য করতে পারলে খুশি হব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময় আবার কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী। ধারাভাষ্য ছেড়ে আবার কি কোচিংয়ে ফিরবেন তিনি? ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর ২০২১ সাল থেকে আবার ধারাভাষ্যের কাজে ফিরে গিয়েছেন শাস্ত্রী।

আরও পড়ুন: ফাঁস হল গোপন তথ্য, হার্দিককে বিশ্বকাপের দলেই চাননি আগারকার-রোহিত

ravi3

প্রায় সাত বছর তিনি ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলে বিতর্ক যেমন আছে, তেমনই আছে সাফল্যও। তবে তাঁকে কখনও কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে দেখা যায়নি। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি অশ্বিনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন।

ravi1

সেখানে তিনি বলেছেন, “আমি ভারতীয় ক্রিকেটের উঠতি তরুণ প্রতিভাদের দেখে আপ্লুত। ওদের সাহায্য করতে পারলে খুশি হব”। তাঁর মুখে এমন কথার পর থেকেই আবার জল্পনা শুরু হয়েছে। তা হলে কি শাস্ত্রীই আবার ভারতীয় দলের কোচ হিসেবে ফিরছেন!

ফের শাস্ত্রীই কী ভারতীয় দলের কোচ হচ্ছেন? অশ্বিনকে যা বললেন রবি

ravi2

এর পরেই শাস্ত্রীর কাছে অশ্বিন সরাসরি জানতে চান, তিনি কোচিংয়ে ফিরতে ইচ্ছুক কিনা। জবাবে শাস্ত্রী বলেছেন, “তেমন ইচ্ছা নেই। ভারতীয় দলের সঙ্গে প্রায় সাত বছর কাটিয়েছি। তবে ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কেমন পরিস্থিতি তৈরি হবে এবং কোনও ভাবে জড়িত হতে হবে কি না, বলা সম্ভব নয়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত