রবিবারেই স্বস্তি! সোনার দামে ব্রেক, কলকাতায় কত রেট জানেন?

সোনার দামে আপাত স্থিরতা, কলকাতায় ২২ ক্যারাট ১.৩৮ লক্ষ—দেশের বিভিন্ন শহরে একই ট্রেন্ড, ক্রেতাদের মুখে হাসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহের শুরুতেই স্বস্তির খবর—সোনার দাম আর বাড়েনি। শনিবারের সামান্য ঊর্ধ্বগতির পর রবিবার স্থির থাকল হলুদ ধাতুর দর। ফলে গয়না কিনতে চাইছেন যাঁরা, তাঁদের জন্য আজকের বাজার খানিকটা স্বস্তির।

আজ, ৩ মে সকালে দেশের বিভিন্ন শহরে সোনার দামে বড় কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ শনিবার যে দামে লেনদেন হয়েছে, রবিবারও সেই একই স্তরে রয়েছে বাজার।

কোলকাতাতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৮,৩৫০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার দাম ১,৫০,৯৩০ টাকা। শহরের গয়নার বাজারে তাই ক্রেতাদের আগ্রহ কিছুটা বাড়ার সম্ভাবনা।

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩৮,৫০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৫১,২৩০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে জয়পুর, লখনউ এবং গুরগাওএ।

অন্যদিকে মুম্বাই, বাঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ এবং  ভুবনেশ্বর-এ ২২ ক্যারাট সোনার দাম ১,৩৮,৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৫০,৯৩০ টাকা রয়েছে।

 আমেদাবাদ, পাটনাতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩৮,৪০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৫১,১৩০ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলার-রুপির বিনিময় হার এবং চাহিদার উপর নির্ভর করেই সোনার দাম স্থির বা পরিবর্তিত হয়। আপাতত স্থিতিশীল দামের এই সময়টা ক্রেতাদের জন্য তুলনামূলক সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন