Amitabh Bachchan: বিজ্ঞাপনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে জর্জরিত অমিতাভ বচ্চন, ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বিজ্ঞাপনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ দায়ের করা হল অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। তথ্য অনুযায়ী একটি জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলের বিজ্ঞাপনে নাকি অভিনেতা ‘বিভ্রান্তি’ ছড়িয়েছিলেন। ফলে তার প্রচার করেই আইনি জটিলতার মুখে পরতে হল অভিনেতাকে। জরিমানার ১০ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ এ আর রহমানের বিরুদ্ধে আর্থিক প্রতারনার অভিযোগ, পাল্টা মানহানির মামলা দায়ের শিল্পীর

বিভিন্ন অভিনেতাদের দিয়ে বড় বড় কোম্পানীর কিংবা কোন বিশেষ প্রোডাক্ট লঞ্চ করা নতুন কিছু নয়। তাই গত কিছু সময় ধরে ফ্লিপকার্টয়ের বিগ বিলিয়ন ডের প্রচার করানো হয়েছিল অমিতাভকে দিয়ে। ফলে এই বিজ্ঞাপনে ভ্রান্ত ধারনা সাধারন মানুষকে দেওয়ার ফলে অভিনেতার নামও জড়িয়েছে।

images 3 2

CAIT এর তরফ থেকে দাবী করা হয়েছে এই বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর এবং এই বিজ্ঞাপনে নাকি দেশের ছোট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে বলা হয়েছে। গত সপ্তাহতেই আরও একবার ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডের প্রচার করেন তিনি। ফলে অন্য ব্যাক্তির পন্য, এবং বানিজ্যকে অপমান করার দায়ভার তার ওপর এসে পরে।

বিজ্ঞাপনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে জর্জরিত অমিতাভ বচ্চন, কী বললেন অভিনেতা? 

images 2 5

তবে এই বিষয়ে এখনও অবধি মুখ খোলেননি অভিনেতা। এমনকি ফ্লিপকার্টের তরফ থেকে সেই বিজ্ঞাপন মুছে দেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি। বিভিন্ন ছোট ব্যবসায়ীরাও অমিতাভের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর