আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং! কেন?

Bharti Singh: যদিও এই সময় তাঁর পাশে সর্ব ক্ষণ ছিলেন স্বামী হর্ষ লিম্বাচিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং। এইমুহূর্তে তিনি ‘ডান্স দিওয়ানে সিজন ৪’ সঞ্চানলার দায়িত্বে রয়েছেন। তবে বিগত তিন দিন ধরে অসহ্য পেট ব্যথার জেরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে হয়েছে ‘কমেডি ক্যুইন’কে। জানা গিয়েছে, খুব শিগগিরিই তাঁর অস্ত্রোপচার করা হবে।

আরও পড়ুন: ছোট বেলায় যৌন হয়রানির শিকার হয়ে ছিলেন চূর্ণী, মুখ খুললেন অভিনেত্রী

varti

চিকিৎসকের কাছে গেলে অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। এই মুহূর্তে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে বড্ড মিস্ করছেন। সেই কারণে কাঁদছেন তিনি।পাশপাশি তিনি জানান, গত তিন দিনে তাঁর পেটে এত ব্যথা হয়েছে যে, যন্ত্রণায় রাতে ঘুমোতে পারেননি।

আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং! কেন?
আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং! কেন?

বাড়ির কাউকে ঘুমাতেও দেননি। যদিও এই সময় তাঁর পাশে সর্ব ক্ষণ ছিলেন স্বামী হর্ষ লিম্বাচিয়া। এক ভিডিওতে ভারতী তাঁর সকল অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করেছেন। প্রসঙ্গত, ‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য আলাদাভাবে পরিচিতি পান ভারতী সিং।

আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং! কেন?

varti3

এরপর তাকে দেখা গেছে ‘ঝলাক দিখলা যা’, ‘নাচ বালিয়ে’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে। বর্তমানে এই কমেডিয়ান ‘ড্যান্স দিওয়ানে সিজন ৪’ সঞ্চালনা করছেন। তার মাঝেই এই বিপত্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন