সলমনের বাড়িতে লরেন্স বিষ্ণোই এর নামে ক্যাব বুক! গ্রেফতার ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৪ এপ্রিল বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে চলেছিল গুলি। সেই ঘটনা থেকে তৎপর মুম্বই পুলিস। জানা গিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমানের বাড়ি থেকে ক্যাব বুক করেন এক ২০ বছর বয়সী যুবক। ইতোমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন: তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় জারি সতর্কতা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

salman2 2

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছে একটি অ্য়াপ ক্যাব। সেই ক্যাব চালক লরেন্স বিষ্ণোই কোথায় থাকেন তা নিয়ে সলমনের বাড়ির গেটে দাঁড়ানো নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করেন। তিনি গার্ডকে বললেন যে, তিনি লরেন্স বিষ্ণোইকে তুলতে সেখানে এসেছেন।

salman1 2

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা লরেন্স বিষ্ণোইয়ের নাম শুনেই ক্যাব চালককে হেফাজতে নেন। এরপর গাড়ি চালককে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।তদন্তে পুলিশ জানতে পারে যে, ক্যাব চালক জানতেনই না তিনি যে ঠিকানায় এসেছেন, সেখানে সলমন খানের বাড়ি।

সলমনের বাড়িতে লরেন্স বিষ্ণোই এর নামে ক্যাব বুক! গ্রেফতার ১

salman3 2

এটাও জানেন না যে, লরেন্স বিষ্ণোই একজন গ্যাংস্টার। বরং, এক জনৈক কেউ এই নামে ক্যাব বুক করে, সলমনের বাড়ির ঠিকানা দিয়েছে। ২০ বছর বয়সী ওই যুবক কে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় যার পরে তাঁকে ২ দিনের পুলিস হেফাজতে পাঠানো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন