A.R.Rahman: এ আর রহমানের বিরুদ্ধে আর্থিক প্রতারনার অভিযোগ, পাল্টা মানহানির মামলা দায়ের শিল্পীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছু সময় আগেই এ আর রহমান চেন্নাই কনসার্টের বিতর্কের মধ্যে যুক্ত হয়ে পরেছিলেন। এবার সেই সমস্যা থেকে মুক্তি না পেতে পেতেই নতুন সমস্যার মুখে পরতে হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সুরকারকে। চেন্নাইয়ের এক চিকিৎসক সংগঠন তার বিরুদ্ধে ২৯ লাখ টাকার আর্থিক দুর্নীতির মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ দুর্নীতি মামলায় রণবীর কাপুরকে তলব করল ইডি, হাজিরার নির্দেশ ৬ অক্টোবর

‘অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া’ তরফ থেকে জানানো হয় যে আজ থেকে প্রায় কয়েক বছর আগে ২০১৮ সালে রহমান একটি অনুষ্ঠানের জন্য ২৯ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু কোন কারনে সুরকার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ফলে সেই টাকা ফেরত চাওয়া হয় ‘অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া’ তরফ থেকে।

এ আর রহমানের বিরুদ্ধে আর্থিক প্রতারনার অভিযোগ, পাল্টা মামলা সুরকারের
এ আর রহমানের বিরুদ্ধে আর্থিক প্রতারনার অভিযোগ, পাল্টা মামলা সুরকারের

সেই সময় রহমান চেকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলেও সেই চেক বাউন্স হয়। এরপর তার কাছ থেকে বার বার টাকা চাওয়া হলেও তিনি এড়িয়ে যান। যার জেরেই চলতি বছরের ২৭ সেপ্টেম্বর সার্জেন অব অ্যাসোসিয়েশনের তরফ থেকে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করা হয়।

এ আর রহমানের বিরুদ্ধে আর্থিক প্রতারনার অভিযোগ, পাল্টা মামলা সুরকারের

images 11

কিন্তু এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে জায়ের করেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী। এরপরেই সেই সার্জেন অব অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তিনি পাল্টা ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। তিনি জানান সেই শোয়ের চুক্তি পত্রে নাকি লেখা ছিল যদি কোন কারনে শো বাতিল হয় তাহলে সেই টাকা ফেরত দেওয়ার যোগ্য নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর