Ranbir Kapoor: দুর্নীতি মামলায় রণবীর কাপুরকে তলব করল ইডি, হাজিরার নির্দেশ ৬ অক্টোবর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনলাইন গেমিং অ্যাপ দুর্নীতি মামলা কাণ্ডে এবার ডাক পড়েছে রণবীর কাপুরের। জানা যাচ্ছে ইডির তরফ থেকে অভিনেতাকে ৬ অক্টোবর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। বেআইনি এই গেমিং অ্যাপের হয়ে প্রচার চালিয়েছিলেন অভিনেতা। সেই কারনেই ইডির জিজ্ঞাসাবাদের তালিকায় তিনি।

আরও পড়ুনঃ টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর, বিয়ে ভাঙছে ইন্দ্রাশিসের! পরকীয়ায় লিপ্ত অভিনেতা?

তবে শুধু রণবীর নয় এই দুর্নীতিতে জড়িত রয়েছে বলিউডের একাধিক অভিনেতা। তালিকায় রয়েছে পুলকিত সম্রাট, আতিফ আসলাম, রাহত ফতে আলি খান, বিশাল দাদলানি, টাইগার শ্রফ, নেহা কক্কর, ভারতী সিং,আলী অসগর, আলী আব্রাহাম, সানি লিওনি, ভাগ্যশ্রীসহ আরও অনেকে।

download 1 3

এদের সবাইকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন পুলিশ। আপাতত রনবীরকে ইডি গত ৬ তারিখ নির্দেশ দিয়েছেন হাজির হওয়ার। তারা অভিনেতাকে জিজ্ঞসাবাদ করবে পাশাপাশি চালাবে তদন্ত। তিনি কি শুধুমাত্র এই অ্যাপের হয়ে প্রচার চালিয়েছিলেন নাকি নেপথ্যে রয়েছে আরও বেশী কিছু সবটাই খতিয়ে দেখবে পুলিশ।

দুর্নীতি মামলায় রণবীর কাপুরকে তলব করল ইডি, তালিকায় রয়েছে বহু তারকা

ranbir

তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা। তার নতুন ছবি অ্যানিম্যাল-এর প্রচারের কাজে তিনি ব্যস্ত রয়েছেন। এই ছবিটি চলতি বছরের ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে রববীরের পাশাপাশি রশ্মিকা মন্দানা, ববি দেওল, পরিণীতি চোপড়া, অনিল কাপুরকেও দেখা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত