Tollywood: টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর, বিয়ে ভাঙছে ইন্দ্রাশিসের! পরকীয়ায় লিপ্ত অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনোদন জগতের সম্প্রতি একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে। এবার সামনে এলো আরও এক ছোটপর্দার অভিনেতার বিচ্ছেদের খবর। কানাঘুষো শোনা যাচ্ছে অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং সৌরভীর নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। সত্যি কি? নাকি এই ঘটনা গুঞ্জন!

আরও পড়ুনঃ ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে একান্তে দীপিকা! প্রকাশ্যে ছবি

‘ধুলোকণা’ ধারাবাহিকে কাজ করে অভিনেতা দর্শকদের মন জয় করেছিলেন। এর তাকে ‘অদ্বিতীয়া’,‘বালিঝড়’ বহু ধারাবাহিকে বিশেষ চরিত্রে দেখা গেছে। সম্প্রতি একটি জনপ্রিয় ধারাবাহিকে ‘জল থইথই ভালবাসা’য় দেখা যাবে। এই কয়েকবছরের কেরিয়ারে বহু নায়িকার সাথে তিনি জুটি বেঁধেছিলেন। কিন্তু বিয়ে করেছিলেন তার সেই ১০ বছরের পুরনো প্রেমকেই।

88781353

২০২১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু দুছরে সেরম কোন মনমানিল্য বা অশান্তির খবর সামনে আসেনি। তবে এবার সামনে এলো তাদের বিচ্ছেদের সংবাদ। আর সম্পর্কে ভাঙ্গার পেছনে নাকি রয়েছে অভিনেতার পরকীয়া।

টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর, বিয়ে ভাঙছে অভিনেতার

images 1 2

সম্প্রতি নাকি এক টলিঅভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রাশিস। তবে কোন অভিনেত্রীর নাম এখনও অবধি সামনে আসেনি। এই বিষয়ে অভিনেতাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি গুজব বলে চিহ্নিত করেন। এই বিষয়ে তার স্ত্রীও এখনও অবধি মুখ খোলেননি। এই মুহূর্তে অভিনেতা বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত। তার হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সিরিজের কাজ। আপাতত তা নিয়েই ব্যস্ত থাকতে চান অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর