Deepika-Hrithik: ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে একান্তে দীপিকা! প্রকাশ্যে ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশন ‘ফাইটার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন এই দুই তারকা। সম্প্রতি ছবির শুটিংয়ের জন্য ইতালি উড়ে গিয়েছে দুই তারকা। সেখানেই তাদের একসঙ্গে ছবি দেখা যায়। যা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ জল্পনায় শিলমোহর, জন্মদিনে শোভনের সঙ্গে ‘স্পেশাল’ ট্রিপ সোহিনীর

নিজের সামাজিক মাধ্যমে অভিনেতা হৃত্বিক নিজে সেই ছবি পোস্ট করেন। সেলফিতে দীপিকা ছাড়াও রয়েছেন মমতা ভাটিয়া আনন্দ এবং কোরিওগ্রাফার বস্কো মার্টিসসহ আরও অনেকে। প্রত্যেকের পরনে রয়েছে স্নানের পোশাক। কারোর পরনে আবার রঙিন পোশাক। দীপিকার পায়ে কালো হাওয়াই চটি। হৃত্বিকের একেবারে পাশেই বসে রয়েছেন অভিনেত্রী।

ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে একান্তে দীপিকা! ভাইরাল ছবি
ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে একান্তে দীপিকা! ভাইরাল ছবি

শুটিং নিয়ে এই মুহূর্তে বেশ ব্যস্ত ফাইটারের বিভিন্ন কলাকুশলীরা। তবে দীপিকা তার সামাজিক মাধ্যম থেকে শুটিংয়ের কোন ছবি পোস্ট করেননি। তার অনুরাগীরা অপেক্ষা করে রয়েছে তার ছবির আশায়।

ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে একান্তে দীপিকা! ভাইরাল ছবি

Capture 2

সম্প্রতি একটি খবর বেশ ভাইরাল হয়েছিল অভিনেতা হৃত্বিককে নিয়ে। হৃত্বিক নাকি অবসাদে ভুগছেন। সাফল্যও তাকে সুখ এনে দিতে পারেনি। কিন্তু পরে তিনি উপলব্ধি করেছেন সুখ আসে ছোট ছোট জিনিস থেকে। এই মুহূর্তে তিনি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। তার মাঝেই সহকর্মীদের সাথে চুটিয়ে মজা করছেন। অন্যদিকে দীপিকা একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। শাহরুখ খানের সাথে পাঠান এবং জওয়ান ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সেই ছবি বক্সঅফিসে কতটা সাফল্যমণ্ডিত তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বেশ কিছু ছবির কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। পাশাপাশি রনবীরের সাথে চুটিয়ে অভিনয় করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর