২১শে জুলাই এর মঞ্চ বাঁধা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উতপ্ত দমদম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজেদের দলের শহীদ দিবস আগামী কাল ২১শে জুলাই। প্রতি বছর তৃণমূল কংগ্রেস এই দিনটি পালন করে থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা আসেন মহানগরীতে মিছিল করে। ধর্ম তলায় ওঅ্যাই চ্যানেলে প্রত্যেক বছর এই জনসভা হয়। মঞ্চ থেকে ভাষণ দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের সভা, করোনা আবহে কিভাবে শুনবেন দিদির ভাষণ? জেনে নিন।

কিন্তু এবার করোনার কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়েছে। এবারের ২১ জুলাই পালিত হচ্ছে অন্যভাবে। দলের নির্দেশে বুথে বুথে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে দলনেত্রীর বক্তব্য। জানা গিয়েছে, দুপুরে সেই উদ্দেশ্যে দমদম রোডে জয়েন্ট স্ক্রিন লাগাচ্ছিলেন তৃণমূল বিধায়ক মালা সাহার অনুগামীরা। আর এই মঞ্চ বাঁধা নিয়েই ঝামেলার সুত্রপাত। কারণ কি? অভিযোগ, বিদায়ী কাউন্সিলর গৌতম হালদারের অনুগামীরা বিধায়ক মালা সাহার অনুগামীদের বাধা দেয়।

গৌতম হালদারের অনুগামী দীপক সাউ দলবল নিয়ে বিধায়ক মালা সাহা ঘনিষ্ঠ নেতানেত্রী ও তার অনুগামীদের ওপর চড়াও হয়। তাঁরা হুমকি দেন, মঞ্চ করতে দেবে না। বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে যায় সংঘর্ষ দু’পক্ষের মধ্যে ইট ছোঁড়াছুঁড়ি চলে।এই ঘটনা নিয়ে ২ নেতার বক্তব্য হল গৌতম হালদারঃ” কেউ মঞ্চ করুক বা শহিদের বেদিতে মাল্যদান করুক, আমাদের আপত্তি নেই।

কী হচ্ছে, না হচ্ছে জানিনা।” পালটা মালা সাহার বক্তব্য, “গৌতম হালদারকে জিজ্ঞেস করুন এই ব্যাপারে। আমি কোনও কিছু বলব না।” তবে শহিদ দিবসের আগের দিন এধরনের ঘটনা প্রকাশ্যে আসায় শাসক শিবিরের অস্বস্তি যে বাড়ল তা বোলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর