২১ জুলাইয়ের সভা, করোনা আবহে কিভাবে শুনবেন দিদির ভাষণ? জেনে নিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাই মানে লাখো লাখো মানুষের ভিড়। মিছিলে মিছিলে ছয়লাপ কলকাতা শহর। কিন্তু এবারে পরিস্থিতি একেবারে আলাদা। করোনা সংক্রমণের কারণে জমায়েত করা মানা। তাই ভার্চুয়ালি এবারে আয়োজন করা হয়েছে একুশে জুলাইয়ের সভা। কিন্তু কোথায়, কীভাবে আয়োজিত হচ্ছে এটি?‌ কোথায় দেখা যাবে সভার সম্প্রচার?‌

আরও পড়ুনঃ নয়া বিল পাঠাবে CESC, তার আগে টাকা দেবেন না। বৈঠকের পর বার্তা দিলেন শোভনদেব।

তৃণমূলের দলীয় সূত্রে খবর, আলাদা করে কোনও বিশেষ স্ট্রিমিং অ্যাপ নয়, যেভাবে এতদিন ধরে ফেসবুক পেজ ও ইউটিউবে তৃণমূলের বিভিন্ন সভা স্ট্রিম করা হয়েছে, সেভাবেই হবে এবারের ২১ জুলাইয়ের সভাও। দলীয় স্তরে অন্তত খবর তেমনই। সাধারণ মানুষ যাতে খুব সহজে ফেসবুক পেজ ও ইউটিউবে এই সভায় অংশ নিতে পারেন, তাই সাধারণ নিয়মেই চলবে স্ট্রিমিং।

সেখানে অন্য কোনও অ্যাপের সাহায্য দরকার পড়বে না। সুত্রের খবর রাজ্যের সবকটি বুথে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূলনেত্রীর বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হবে। সেই মতো প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। তবে তা হবে পুরো সামাজিক দূরত্ব মেনেই। কলকাতার ১৪৪ টি ওয়ার্ডেই মঙ্গলবার এই ব্যবস্থা থাকবে।

এই প্রসঙ্গে ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রায়কে এক সংবাদ মাধমের প্রতিনিধি প্রশ্ন করলে তিনি জানান, “আমার ওয়ার্ডে ৭ থেকে ৮ টি জায়গায় জায়েন্ট স্ক্রিন লাগাবো। সামাজিক দূরত্ব মেনে, দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন কর্মী ও সাধারণ মানুষরা।” কলকাতার সবকটি ওয়ার্ডেই এখন এই ভার্চুয়াল সভার প্রস্তুতি চলছে। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত