ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা, সঙ্গে বাড়ছে শেষ মেট্রোর সময়ও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বাড়ছে শেষ মেট্রোর সময়সীমা। ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা, আগামী সোমবার থেকে অতিরিক্ত আরও ৬টি মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে ৩০ মিনিট অতিরিক্ত মেট্রো চালানো হবে।

আরও পড়ুনঃ কেন বকেয়া নির্বাচন করছে না নির্বাচন কমিশন, জানতে চেয়ে মামলা দায়ের হাইকোর্টে

এতদিন রাত ন’টায় দুই প্রান্ত থেকেই দিনের শেষ মেট্রো চলত। এবার থেকে সেই সময় বাড়িয়ে সাড়ে ন’টা করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। অর্থাৎ দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়া হবে রাত সাড়ে ন’টায়। ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা, পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছে,  এমনিতেই অফিস যাত্রী মানুষের সংখ্যা বেড়েছে। প্রতিদিন যাত্রী সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করছে। অন্যদিকে পুজোর কেনাকাটার জন্য বাড়তি ভিড়ও দেখা যাচ্ছে।

ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা, বাড়ছে শেষ মেট্রোর সময়ও।

ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা, বাড়ছে শেষ মেট্রোর সময়ও।
ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা, বাড়ছে শেষ মেট্রোর সময়ও।

সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। এই মেট্রো মূলত সকালে এবং বিকেলের দিকে চালানোর পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কর্মব্যস্ত সময়ে কম সময়ের ব্যবধানে এবার চলবে মেট্রো। এ ক্ষেত্রে অফিস টাইমে পাঁচ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর