ভোটের মুখে শহরে ফের আয়কর হানা। উদ্ধার বিপুল নগদ। বুধবার রাত থেকে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে তিনটি বিজ্ঞাপন সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হিসাব বর্হিভূত টাকা। যা নিয়ে চাঞ্চল্য় এলাকায়।
আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ



জানা গিয়েছে, আয়কর আধিকারিকের সঙ্গে রয়েছে ইডির কর্তারাও। ধর্মতলা সহ একাধিক জায়গায় হানা দেওয়া হয়। মূলত ব্যবসায়ীদের অফিসেই এই তল্লাশি অভিযান চলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুটি অফিসে তল্লাশি চালানোর সময় ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।

এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ ও অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ উদ্ধার হয়েছে। এত নগদ কেন জমা করা ছিল? সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারী সেই সব বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন। লোকসভা নির্বাচন চলায় দেশে জারি রয়েছে আর্দশ আচরণ বিধি।


শহরে ফের আয়কর হানা, উদ্ধার বিপুল নগদ

বড় টাকার লেনদেনের উপর নজর রেখেছে নির্বাচন কমিশনও। একাধিক নেতার গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পঞ্চম দফার ভোটের আগে বিপুল নগদ উদ্ধারে চাঞ্চল্য় ছড়িয়েছে।








