ভোটের আগে বড় স্বস্তি! SIR মামলায় ১৪২ ধারা প্রয়োগ, বাদ পড়া ভোটারদের ভোটাধিকার ফেরাল সুপ্রিম কোর্ট

SIR মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, ১৪২ ধারা প্রয়োগে ভোটের আগেও ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলে ভোট দিতে পারবেন বাদ পড়া ভোটাররা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা ভোটের ঠিক আগে গণতন্ত্রের প্রশ্নে বড় হস্তক্ষেপ। ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের জন্য নজিরবিহীন স্বস্তি এনে দিল Supreme Court of India। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে শীর্ষ আদালত জানিয়ে দিল—ভোটের মাত্র দু’দিন আগেও ট্রাইব্যুনালে বৈধতা মিললে সেই ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ফলে ‘ফ্রিজ’ হয়ে যাওয়া ভোটার তালিকার জটিলতা অনেকটাই কাটল।

এই মামলায় রাজ্যের তরফে সরাসরি আদালতে সওয়াল করেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানির পর এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ায়, ট্রাইব্যুনালে নাম পুনর্বহাল হলেও ভোট দেওয়ার সুযোগ ছিল না। সেই অবস্থাতেই হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট জানায়—

  • প্রথম দফার ভোটের ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত
  • দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত

যদি ট্রাইব্যুনাল কোনও ভোটারের নাম অনুমোদন করে, তবে তাঁরা ভোট দিতে পারবেন।

এক্ষেত্রে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ‘সাপ্লিমেন্টারি রিভাইজড ইলেক্টোরাল রোল’ প্রকাশ করতে। অর্থাৎ ট্রাইব্যুনালে যাঁদের নাম পুনর্বহাল হবে, তাঁদের নিয়ে আলাদা তালিকা তৈরি করে প্রকাশ করতে হবে।

সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনও ক্ষেত্রে আইনি ফাঁক থাকলে বা বিশেষ পরিস্থিতিতে ন্যায় নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সরাসরি নির্দেশ দিতে পারে। এই রায় সেই ক্ষমতারই প্রয়োগ—যা দেশের সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক।

এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ Kakoli Ghosh Dastidar। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই রায় নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর