দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বাস ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটা নাগাদ কাঁথির দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা থানার অন্তর্গত দইসাই স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও।
আরও পড়ুন: ফের রাজ্যে গরমের দাপট, তবে বর্ষা আসছে কবে? জানালো হাওয়া অফিস



জানা যাচ্ছে, এদিন সকালে নদিয়া চার পর্যটক একটি ছোট চার চাকার গাড়িতে করে দিঘার দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসছিল কলকাতাগামী একটি বেসরকারি বাস। মারিশদা থানার দইসাই বাস স্ট্যান্ডের অদূরেই ওই গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের তলায় ঢুকে যায় গাড়ির প্রায় অর্ধেক অংশ।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। যে ভয়াবহভাবে সংঘর্ষ হয়েছিল বাসের সঙ্গে, তাতে চার জন পর্যটকেরই মৃত্যুর আশঙ্কা করছেন পুলিশকর্মীরা। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো রয়েছে কাঁথি শহরে। তার আগে এই ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।


দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

এই ঘটনার জেরে সাতসকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়েরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দ্রুত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে মৃত এবং আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।








