বৈশাখের বৃষ্টি দহনজ্বালা থেকে সাময়িক ভাবে মুক্তি দিয়েছিল। তবে গত দু’দিন ধরেই ফের রাজ্যে গরমের দাপট ফেরার লক্ষণ দেখা দিচ্ছিল। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসে বাড়তি আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তিও।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ছেত্রী যুগের অবসান, বর্ণময় ফুটবল জীবনের শেষ করতে চলেছেন সুনীল

তবে এই অস্বস্তির মধ্যে ভাল খবর শোনাল হাওয়া অফিস। নির্ধারিত সময়ের আগেই ভারতের মূল ভূখণ্ড ঢুকবে বর্ষা। ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু ঢোকে নির্ধারিত সময় ১ জুনে। মৌসম ভবন বলছে, এবার তার একদিন আগে অর্থাৎ ৩১ মে ঢুকবে বর্ষা। আগাম বর্ষা আন্দামানেও।

ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নির্ধারিত সময়ের তিনদিন আগে ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে। আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু-এক জেলায়।
ফের রাজ্যে গরমের দাপট, তবে বর্ষা আসছে কবে? জানালো হাওয়া অফিস

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।



