কেন বকেয়া নির্বাচন করছে না নির্বাচন কমিশন, জানতে চেয়ে মামলা দায়ের হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন বকেয়া নির্বাচন করছে না নির্বাচন কমিশন, জানতে চেয়ে মামলা দায়ের হাইকোর্টে।  শুক্রবারই এই মামলা দায়ের করা হয়। ভবানীপুর সহ রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোটের ঘোষণা না হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আইনজীবী রমাপ্রসাদ সরকার এই মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ টেট মামলায় বোর্ড সভাপতিকে দিতে হবে জরিমানা, নির্দেশ হাইকোর্টের

কেবল নির্বাচন কমিশন নয় এই মামলায় যুক্ত করা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এমনকী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। জানা গিয়েছে, এই মামলার শুনানি হবে আগামী সপ্তাহেই।  এ রাজ্যে বাকি রয়েছে উপনির্বাচন। সঙ্গে রয়েছে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রও। রাজ্যে ভোট ফলাফল ঘোষনা হয়েছে ২ রা মে। তারপর কেটে গিয়েছে অনেক গুলি দিন। এই অবস্থায়, কেন বকেয়া নির্বাচন করছে না নির্বাচন কমিশন, জানতে চেয়ে মামলা দায়ের হাইকোর্টে

কেন বকেয়া নির্বাচন করছে না নির্বাচন কমিশন, এনিয়ে মামলা দায়ের হাইকোর্টে।

তবে জানা গিয়েছে, বুধবার ৭ টি রাজ্য সহ ে রাজ্যের ডেপুটি সিওদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে, কয়েকটি প্রশ্ন জানতে চেয়েছে কমিশন। রাজ্যের করোনা পরিস্থিতি কেমন? পুজোর ছুটি কত দিন ঘোষনা করা হয়েছে? এবং রাজ্যে বন্যার পরিস্থিতি কেমন? পাশাপাশি ভোটকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না তাও জানতে চেয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, তাঁরা ভোট করাতে প্রস্তুত। কারণ অক্টোবরে ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত ছুটি থাকছে দফতরে। ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করতে সমস্যা হবে না।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর