টেট মামলায় বোর্ড সভাপতিকে দিতে হবে জরিমানা, নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেট মামলায় বোর্ড সভাপতিকে দিতে হবে জরিমানা, নির্দেশ হাইকোর্টের। আদালত অবমাননার জন্য হল এই জরিমানা। আদালত জানিয়ে দিয়েছে, তাঁকে নিজেকে পকেট থেকে ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুনঃ রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, আরপিএফ কমান্ডেন্টের কাছে ডেপুটেশন

পাশাপাশি জানানো হয়েছে, মামলাকারীদের অবিলম্বে নম্বর দিতে হবে। যদি সেই প্রার্থী পাশ করে থাকেন, তবে তাঁকে সার্টিফিকেটও দিতে হবে। এবং ইন্টারভিউ নিয়ে দিতে হবে চাকরিও। টেট মামলায় বোর্ড সভাপতিকে দিতে হবে জরিমানা, ২০১৪ সালের প্রাথমিকের টেট মামলায় ছ’টি প্রশ্ন নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। ওই প্রশ্নগুলি অ্যাটেন্ড করলেই নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। কিন্তু তার পরেও সেই নির্দেশ মানা হয়নি বলে উঠেছে অভিযোগ।

টেট মামলায় বোর্ড সভাপতিকে দিতে হবে জরিমানা, নির্দেশ দিল হাইকোর্ট।

এর পরই বিষয়টি নিয়ে মামলা করেছিলেন বেশ কয়েক জন পরীক্ষার্থী। শুক্রবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। প্রাথমিক বোর্ডের কাছে বিচারপতি জানতে চেয়েছেন, নির্দেশ থাকা সত্ত্বেও কেন সেই নম্বর দেওয়া হয়নি। এই ঘটনা মামলাকীরাদের হেনস্থা করার সমান বলেও মন্তব্য করেছেন বিচারপতি। তার পরই বোর্ড সভাপতিকে নির্দেশ দেওয়া হয় মামলাকারীদের প্রত্যেককে জরিমানা দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর