রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, আরপিএফ কমান্ডেন্টের কাছে ডেপুটেশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, বেশ অনেকদিন দিন ধরেই করোনা অতিমারির কারণে বন্ধ রেল। ফলে রোজগার কমেছে রেল হকারদের। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের রেল থেকে হকার্সদের উচ্ছেদ আটকাতে এবার হাওড়া আরপিএফ কমান্ডেন্টের কাছে ডেপুটেশন দিলো পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের।

আরও পড়ুনঃ বিশ্বভারতীর উপাচার্যকে দিতে হবে পুলিশি নিরাপত্তা, সাফ জানালো হাইকোর্ট

এদিন সমস্ত হকাররা জমায়েত করে বিক্ষোভ সমাবেশ করেন হাওড়া স্টেশনের কাছে। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ হকার্স ইউনিয়নের নেতৃত্বরা। তাঁদের জানান, রেল বেসরকারীকরনের স্বার্থে রেল হকার্সদের উচ্ছেদের চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এবং তার জন্য ব্যবহার করা হচ্ছে রেল বোর্ডকে। পাশাপাশি রেলের হকার্সদের উপর জুলুমবাজি এবং তাঁদের উপর আর্থিক হয়রানির বিরুদ্ধে তাঁদের এই সমাবেশ

রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, ডেপুটেশন পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের।

রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, ডেপুটেশন পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের।
রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, ডেপুটেশন পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের।

রেলওয়ে হকারদের উচ্ছেদ চলবে না, আরপিএফ কমান্ডেন্টের কাছে ডেপুটেশন পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের। প্রসঙ্গত, প্রথম লকডাউনে যখন সারা দেশ কার্যত তালাবন্দি। কাজ হারালো একাধিক মানুষ। সারা দেশ তথা রাজ্য জুড়ে বন্ধ থাকলো রেল। সেই সময় পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন দাবি করেছিল। রেলের হকার অর্থাৎ সমস্ত অসংগঠিত শ্রমিকদের ও তাঁদের পরিবারের জন্য প্রতিমাসে ১০ কেজি করে রেশন দিতে হবে এবং ৬ মাস সেই সব শ্রমিকদের সাড়ে ৭ হাজার করে টাকা দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর