ভালো আছেন সৌমিত্র বাবু, তবে আছেন এখনও ICU-তে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভালো আছেন সৌমিত্র বাবু, কাল বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে আজ সকাল থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সুত্রে। তবে তাঁর শরীরে  অক্সিজেনের মাত্রা কম থাকায় চলছে অক্সিজেন থেরাপি। আজ তাঁর চেস্টের সিটি স্ক্যান করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে তাঁর শরীরের আরও বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে আক্রন্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন।

সূত্রের খবর, মেডিক্যাল বোর্ডে অভিজ্ঞ চিকিত্‍সকের সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে চিকিত্‍সকরা জানিয়েছে, সৌমিত্রবাবুর খিদে একেবারেই নেই। তবে তিনি ঘুমিয়েছেন স্বাভাবিক ভাবেই। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ভর্তি করা হয়েছিল বেল্ভিউ হাসপাতালে কিন্তু গত কাল তিনি হটাৎ ফের অসুস্থ বোধ করেন, সঙ্গে সঙ্গে তাঁকে পাঠানো হয় ICU তে।

অক্টোবরের প্রথম দিন থেকেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। জ্বর, সর্দির মতো কোভিডের উপসর্গ ছিল তাঁর শরীরে। ৫ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। তবে আজ সকালে হাসপাতাল দেয় ভাল খবর।  ভক্তদের উত্‍কণ্ঠা কমিয়ে হাসাপাতালের তরফে জানানো হয়, তাঁর রক্তচাপ এখন স্বাভাবিক আছে।

ভালো আছেন সৌমিত্র বাবু, স্বাভাবিক খাওয়া-দাওয়াও করছেন বর্ষীয়ান এই অভিনেতা । জ্বরটাও আর নেই। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। আশার কথা হল, ফুসফুসে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি। তবে সুস্থ থাকলেও তাঁকে আপাতত রাখা হবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন