গত ২৪ ঘণ্টায় দেশে আক্রন্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা করোনা। ২ দিন সংক্রমণের সংখ্যা কম থাকার পর ফের গত ২৪ ঘণ্টায় দেশে আক্রন্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জন।

আরও পড়ুনঃ রাজ্যে লাফিয়ে কমল সুস্থতার হার, বাড়ল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।

সব মিলিয়ে দেশে এই মুহুরতে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে হল ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৪। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২৩ জন। তবে আশার কথা এই যে দেশে লাগাতার ৩ সপ্তাহ নতুন আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন।তবে দৈনিক সংক্রমণের সংখ্যাটা উদ্বেগজনক।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১২ লক্ষ। দেশে সুস্থতার হার ৮৫.৮১ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৪ শতাংশ।আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। 

কোভিড পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।এরপর দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তৃতীয় স্থানে কর্নাটক। চতুর্থ স্থানে তামিলনাড়ু। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ এবং ষষ্ঠ স্থানে রাজধানী শহর দিল্লি। মূলত এই ৬ রাজ্যের দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সামনেই উৎসবের মরসুম। ফলে আগামী মাসে আক্রান্তের সংখ্যা যে বেশ কিছুটা বাড়বে তা নিয়ে চিন্তায় বিশেসজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন