নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে লাফিয়ে কমল সুস্থতার হার, বাড়ল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। ক্রমাগত মানুষের মাস্ক পরার অনীহা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে প্রতি মুহুর্তে বাড়ছে মৃত্যু সংখ্যাও। দেশজুড়ে সার্বিক সংক্রমনের গতি কিছুটা কমলেও রাজ্যে কিছুটা থমকে ফের শুরু হয়েছে করোনাভাইরাসের গতিবৃদ্ধির দাপট। ফের হুহু করে বাড়ছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আর চিকিৎসাধিন আক্রান্তের সংখ্যা বাড়তেই কমতে শুরু করেছে সুস্থতার হার।
আরও পড়ুনঃ জনগনের টাকায় ধর্মের শিক্ষা নয়। মাদ্রাসা বন্ধ করতে চলেছে বিজেপি সরকার।


করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে কয়েক সপ্তাহ আগে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়লেও ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৫৭৩ জন।
রাজ্যে লাফিয়ে কমল সুস্থতার হার, বাড়ল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আজকের ৩ হাজার ৫৭৩ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৬০৩ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৯ হাজার ২৯৬ জন। যা গতকালের থেকে ৪৪২ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০১ জনের। মৃত ৫ হাজার ৫০১ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬২ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬৯ জন। আজকের ২ হাজার ৬৯ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫২ হাজার ৮০৬ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪২ হাজার ৫৩২ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৮ হাজার ১৩৪ টি।


রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৪০ হাজার ৯০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৭ শতাংশ। যা ০.০১% বেড়েছে এদিন। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৯০ শতাংশ। যা গতকালের মত একধাক্কায় .৩ শতাংশ কমে গিয়েছে এদিনও। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





