নজরবন্দি ব্যুরোঃ জনগনের টাকায় ধর্মের শিক্ষা নয়। মাদ্রাসা বন্ধ করতে চলেছে বিজেপি সরকার। জনগনের ট্যাক্সের টাকায় কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা, এই কথা জানিয়ে সব সরকার পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল অসমে। আগামী মাসেই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে জানিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, জনগণের অর্থে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।
আরও পড়ুনঃ বিয়ার প্রেমীদের জন্য সুখবর, দাম কমছে সব ধরনের বিয়ারের।
জনগনের টাকায় ধর্মের শিক্ষা নয়। মাদ্রাসা বন্ধ করতে চলেছে বিজেপি সরকার। অসমে সরকার পরিচালিত মাদ্রাসা রয়েছে ৬১৪ টি। সরকারি মাদ্রাসাগুলি চালাতে অসম সরকারের প্রতিবছর খরচ পড়ে ৩ থেকে ৪ কোটি টাকা। এই টাকা ধর্মীয় শিক্ষার পেছনে খরচ করা উচিত নয় বছে মনে করছে অসমের বিজেপি সরকার। জনগনের টাকা শুধুমাত্র উন্নয়নের কাজে খরচ করা উচিত বলে মনে করছেন তারা।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘‘সরকারি টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হবে না। এই মর্মে নভেম্বরে আমরা একটি বিজ্ঞপ্তি জারি করব। তবে বেসরকারি মাদ্রাসা নিয়ে আমাদের কিছু বলার নেই।’’ হিমন্ত বিশ্বশর্মার বক্তব্যের প্রতিক্রিয়ায় AIUDF নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল জানিয়েছেন, “বিজেপি সরকার মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়, তাহলে আগামী বছরের বিধানসভা নির্বাচনে জিতে আবার তা চালু করব আমরা।”
AIUDF নেতা বদরুদ্দিন আজমল বলেন, ‘‘আপনারা মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। বর্তমান সরকার যতই জোর করে তা বন্ধ করুক না কেন, আমরা ৫০-৬০ বছরের এই মাদ্রাসাগুলি ফের চালু করব।’’
উল্লেখ্য, হিমন্ত বিশ্বশর্মাকে সংস্কৃত টোল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংস্কৃত টোলের বিষয় টি ভিন্ন!” তার কথায়, ‘‘সরকারি সংস্কৃত টোলের ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়ে কিছু অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’’ প্রসঙ্গত, সরকারি সংস্কৃত টোল রয়েছে প্রায় ১০০টি। সরকারি টোলের ক্ষেত্রে বার্ষিক খরচ হয় প্রায় ১ কোটি টাকা।



