ভোট বাজারে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি পোস্টার পড়ল উলুবেড়িয়ায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। পোষ্টারে লেখা আছে “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। সবাই প্রদীপ জ্বালাবে”।
আরও পড়ুন: জেল থেকে ছেড়ে দেওয়া উচিৎ! সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসকে জামিন দিল হাই কোর্ট

এই পোস্টারের পিছনে কে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে দেশ জুড়ে চলছে নির্বাচনের প্রচার। আমাদের রাজ্যেও চলছে প্রচার। সেখানে অন্য দলের মতো চুটিয়ে প্রচার করছেন মমতা ও অভিষেক।

এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আচমকা মমতা ও অভিষেকের নামে হুমকি পোস্টার দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাদার উপর সবুজ কালিতে লেখা পোস্টারে ঠিক কী লেখা ছিল? সেখানে লেখা ছিল, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। সবাই প্রদীপ জ্বালাবে।”
মমতা-অভিষেককে প্রাণনাশের হুমকি পোস্টার, ব্যাপক চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, চিঠিতে কী লেখা আছে সেটা এখনও স্পষ্ট নয়। কেউ বা কারা রাতের অন্ধকারে একাজ করেছে। ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে।








